দুর্গাপুরে দুই নম্বর জাতীয় সড়কের ওপর চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকান্ড,অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা, দমকলের দুটি ইঞ্জিন কোনোক্রমে নিয়ন্ত্রণে আনলো আগুন।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=বেসরকারী কারখানার কর্মী বাসে ভয়াবহ আগুন। সোমবার সন্ধ্যে নাগাদ দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়কের ওপর এই ঘটনায় ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, দুই নম্বর জাতীয় সড়কের আসানসোলের দিকে লেন ধরে এই  স্টাফ বাস আসছিল,ঠিক তখনই হটাৎই বাসটিতে আগুনের শিখা বেড়োতে দেখেন তারা। এইদিকে সিটিসেন্টার ফায়ার স্টেশনের আধিকারিক সত্যব্রত রায় জানিয়েছেন কিভাবে বাসটিতে আগুন লাগলো সেটা এখনই নিচ্ছিতভাবে জানা যায়নি, সম্ভবতঃ শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সম্মাদার জানান, পঁচিশ জন কর্মী নিয়ে বাসটি একটি প্লাস্টিকের চেয়ার প্রস্তুতকারক সংস্থার অফিস থেকে বেরিয়েছিল কর্মীদের নামাতে এরপর জাতীয় সড়কের  খয়রাসোলের কাছে চালক কোনো কারণে বুঝে যায় আগুন লাগার ব্যাপারটি সাথে সাথে কর্মীরা বাস থেকে নেমে পড়েন, চালক ও চলে যায়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ডিজেলের ট্যাঙ্কারে যেভাবে আগুন লেগে গিয়েছিল তাতে করে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, জীবন্ত দগ্ধ হয়ে যেতে পারতো ঐ পঁচিশ জন কর্মী। এইদিকে এই অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কের দুটি লেনে ব্যাপক যানজট তৈরী হয়। আসানসোল লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আগুন পুরোপুরি নেভানোর পর স্বাভাবিক হয় দুই নম্বর জাতীয় সড়কের যান চলাচল।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।