দাবী আদায়ে এবার দুর্গাপুর বনধের পথে যেতে পারে আদিবাসী গাওতা ও বস্তি উন্নয়ন সমিতি।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দাবী আদায়ে এবার দুর্গাপুর বনধের রাস্তাতেও হাঁটতে পারে পশ্চিম বর্ধমান আদিবাসী গাওতা ও বস্তি উন্নয়ন সমিতির সদস্যরা। বসতির পাট্টার দাবীতে সোমবারের এক বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দিয়ে গেলেন আদিবাসী গাওতার নেতা সুনীল সোরেন।

সোমবার সকাল থেকে পাট্টার দাবীতে রঘুনাথপুর মোড়ের কাছে পথ অবরোধ শুরু করে আদিবাসী গাওতা ও বস্তি উন্নয়ন সমিতির সদস্যরা, তাদের অভিযোগ ছিল সরকারী স্তরে তাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের খেলা চলছে,

তাই বাধ্য হয়ে তারা এই আন্দোলনে নেমেছেন। সকাল এগারোটা থেকে যে অবরোধ শুরু হয় তার যবনিকা পড়ে দুপুর একটা নাগাদ। পুলিশের কাছে আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন।

কিন্তু আদিবাসী গাওতার নেতা সুনীল সোরেন বলেন, প্রতিবার প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবারও যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে প্রয়োজনে তারা দুর্গাপুর বনধের পথে হাঁটবেন। দুর্গাপুর বস্তি উন্নয়ন সমিতির পক্ষে কৃষ্ণ মাল বলেন, আমরা নার্য্য দাবির আন্দোলন করছি কোনো অন্যায় দাবী নেই

এখানে তা সত্ত্বেও প্রতিবার আমাদের সাথে মিথ্যের যুক্তির অবতারণা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায়না।রঘুনাথপুর,মধুপল্লী সহ আশপাশ এলাকার কমবেশী হাজার তিরিশেক মানুষ আছেন যারা এই পাট্টা পেলে উপকৃত হবেন।

সোমবারের এই পথ অবরোধ আর বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।