উত্তরপ্রদেশের ঘটনায় মতুয়া সংঘের সভাপতি মমতাবালাদেবীকে ঘটনাস্থলে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ দুর্গাপুরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর= ঘটনায় অল ইন্ডিয়া মতুয়া সংঘের সভাপতি মমতাবালা ঠাকুরকে ঘটনাস্থলে কেন ঢুকতে দেওয়া হল না এই প্রশ্ন তুলে দুর্গাপুরে পথ অবরোধ করল মতুয়া সংঘের সদস্যরা।

দুর্গাপুর ব্যারাজের কাছে রবিবার বিকেলে এই পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরী হয় গুরুত্বপূর্ণ এই রাস্তায়। প্রায় আধ ঘন্টা অবরোধের পর পুলিশ এসে অবরোধকারীদের উঠিয়ে দেয় রাস্তা থেকে।

অল ইন্ডিয়া মতুয়া সংঘের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক আনন্দ বিশ্বাস দাবী করেন অবিলম্বে যোগী সরকারকে পদত্যাগ করতে হবে ও দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। অবরোধের জেরে দুর্গাপুর ব্যারেজ রোডে তৈরী হওয়া ব্যাপক যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
Comments
Post a Comment