দুর্গাপুরে একটি বাড়ীতে দুঃসাহসিক চুরি, চুরির চেষ্টা আরো একটি বাড়ীতে, সোনার গয়না নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে পালালো দুষ্কৃতী দল, তদন্তে পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোনের কৃত্তিবাস সাউথ এলাকায়। রবিবার নবমীর সন্ধ্যেয় দুষ্কৃতী দল তিন নম্বর স্ট্রিটের একটি বাড়ীতে ঢুকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে প্রায় তান্ডব চালায়।
আলমারি ভেঙে দুষ্কৃতীরা প্রায় পনেরো থেকে ষোলো ভরি সোনার গয়না নগদ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে পালায়।
গৃহকর্তী রীতা দস্তিদার জানান, ঘরের দরজায় তালা দিয়ে ছেলের হাতে চাবি দিয়ে জয়দেবে দিদির বাড়ি গিয়েছিলাম এরই মধ্যে এত কিছু ঘটে যায়। রীতা দেবীর ছেলে সুব্রত দস্তিদার জানান, মা চাবি দিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর ঘরে গাড়ির চাবি নিতে গিয়ে দেখেন তালা ভাঙা,
এরই মধ্যে দুষ্কৃতীরা পেছন দরজা ভেঙে সবকিছু নিয়ে পালায়। কৃত্তিবাস সাউথ এলাকার এক নম্বর স্ট্রিটেও রবিবার সন্ধ্যেতে একই কায়দায় দুষ্কৃতীরা অপকর্ম করতে গিয়েছিল, কিন্তু তালা ভাঙার পর আশপাশ এলাকার লোকজনদের দেখতে পেয়ে সম্ভতঃ তারা পালিয়ে যায়।
দিন কয়েক আগে এই একই স্ট্রিটে একটি বাড়ি থেকে মোবাইল চুরি করে দুষ্কৃতীরা পালিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এইদিকে বাড়তে থাকা চুরির ঘটনায় এখন পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থামীয় বাসিন্দারা,
তাদের অভিযোগ, রবিবার রাতে যার বাড়ীতে চুরি হয়েছে সেই বাড়ির ছেলেকেই চোর সন্দেহে বিজোন ফাঁড়ির আধিকারিক গ্রেপ্তার করবে বলে ভয় দেখায়, একই অভিযোগ এনেছেন ঘরের গৃহকর্তী রীতা দস্তিদার ও তার ছেলে সুব্রত দস্তিদার,
নিজের ঘরে কেউ চুরি করে সেই প্রশ্নই এখন তুলছেন অভিযোগকারীরা। পুলিশ জানিয়েছেন, সবকটি ঘটনার তদন্ত শুরু হয়েছে,খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে।
এইদিকে স্থানীয়রা দাবী জানিয়েছেন, পুলিশ সমর্থক ভূমিকা নিক অপরাধ দমনে।
Comments
Post a Comment