এই প্রথম সরকারী উদ্যোগে রাজ্যে রক্তের এ্যান্টিবডি পরীক্ষা হল সরকারী পরিবহন কর্মীদের, একই সাথে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা রক্তদানের মতো মহান দায়িত্বে নিজেদের ব্রতী করল।

নিউজ বেঙ্গল দুর্গাপুর= সরকারী পরিবহন দফতরের কর্মীদের রক্তের এ্যান্টিবডি পরীক্ষা হল দুর্গাপুরে। একই সাথে সরকারী পরিবহন দফতরের কর্মীরা সামিল হলেন রক্তদানের মতো মহান দায়িত্ব পালনে।

শনিবার দুর্গাপুরে সিটিসেন্টারে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দফতরের বাস টার্মিনালে এই শিবিরের শুভ সূচনা করলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্থি ও দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তানসু চৌধুরী।

দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তানসু চৌধুরী জানান, এই প্রথম রাজ্যে সরকারী উদ্যোগে কোনো পরিবহন সংস্থার কর্মীদের রক্তের  এ্যান্টিবডি পরীক্ষা হল একই সাথে রক্তদানের মতো এক মহান দায়িত্ব পালন করল সরকারী পরিবহন সংস্থার কর্মীরা।

দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল।শনিবার এই অনুষ্ঠানে দুর্ঘটনায় এক পরিবহন কর্মীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়, একই সাথে মৃত কর্মীর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।