উত্তরপ্রদেশের ঘটনায় অপরাধীদের শাস্তি ইস্যুতে দ্বিধা বিভক্ত বঙ্গ বিজেপি।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=উত্তরপ্রদেশ ইস্যুতে দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর এনকাউন্টার তত্বকে খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রিতেশ তেওয়ারী।
কৃষি বিলের সমর্থনে শনিবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে এসেছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু,এখানেই দলের রাজ্য স্তরের এই নেতা উত্তরপ্রদেশে নিজের দলের সরকারের কাছে এই নক্কারজনক ঘটনার জন্য অপরাধীদের এনকাউন্টারের দাবী করে বসেন,
বলেন একমাত্র এই পথই সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু রবিবার কৃষি বিলের সমর্থনে দলীয় এক কর্মসূচীতে এসে রাজ্য বিজেপির সহ সভাপতি রিতেশ তেওয়ারী দলের রাজ্য সাধারণ সম্পাদকের এনকাউন্টার তত্বকে উড়িয়ে দিয়ে বলেন, গণতন্ত্রে আস্থা রেখে অপরাধীদের শাস্তি দিতে দিক সরকার,
আর ইতিমধ্যে যোগী সরকার সেই কাজও শুরু করে দিয়েছে, সাথে বিতর্ক উস্কে দিয়ে জুড়ে দেন কোনো ব্যাক্তিগত মন্তব্যের উত্তর তিনি দিতে চান না। তাহলে উত্তরপ্রদেশ ইস্যুতে বাংলার বিজেপি নেতৃত্বের স্ট্যান্ড পয়েন্ট কি হবে? 
রাজ্য স্তরের দুই নেতার পরস্পর বিরোধী মন্তব্যে জোর চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে, যার উত্তর একমাত্র সময় দিতে পারে।
এইদিকে রবিবার কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে একটি বাইক ৱ্যালি হওয়ার কথা ছিল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামন ব্রীজ কল্পতরু ময়দান থেকে বাবনাবেরা পর্যন্ত।
কিন্তু গ্যামন ব্রিজের একটু দূরে সেই ৱ্যালি আটকে দেয় পুলিশ, এরপর দলের রাজ্য সহ সভাপতি রিতেশ তেওয়ারিকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব পদযাত্রা শুরু করে সেই পদযাত্রাও ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ।
কেন পুলিশ অহেতুক একটি পদযাত্রা আটকে দিচ্ছে এই প্রশ্ন তুলে বিজেপি কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন, ব্যারিকেড ভেঙে কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করলে শুরু হয় পুলিশের সাথে বাকযুদ্ধ আর ধস্তাধস্তি,
যে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দলের রাজ্য সহ সভাপতি রিতেশ তেওয়ারী ও পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই।
শেষ পর্যন্ত দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে গ্যামন ব্রীজ কল্পতরু ময়দানের সামনেই পুলিশের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন
রাজ্য বিজেপির সহ সভাপতি রিতেশ তেওয়ারী ও পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই,
একুশের বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় এসে এই পুলিশ আধিকারিক আর কর্মীদের দেখে নেওয়ার হুমকিও দিয়ে বসেন বিজেপি নেতৃত্ব,
শেষ পর্যন্ত পদযাত্রা থামিয়ে দিয়ে অন্য পথে বাবনাবেড়ায় সভাস্থলে পৌঁছোয় বিজেপি নেতৃত্ব,
স্বস্তির নিঃশ্বাস ফেলে উপস্থিত পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না চলে যায় তার জন্য নামানো হয় কমব্যাক্ট ফোর্স, ছিল প্রচুর পুলিশ বাহিনীও।
Comments
Post a Comment