সাইবার ক্রাইম থানার উদ্বোধন হল দুর্গাপুরে।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=এতদিন সাইবার ক্রাইম সংক্রান্ত যেকোনো অভিযোগ দায়ের করতে দুর্গাপুরবাসীকে আসানসোল ছুটতে হতো। বুধবার দুর্গাপুরে সাইবার ক্রাইম থানার উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন, সাথে ছিলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্থি সহ আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। এইদিন উদ্বোধনী মঞ্চে এক ব্যাঙ্ক আধিকারিককে স্পষ্ট ভাষায় পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান, আপনারা যদি প্রতিনিয়ত গ্রাহক মিট করেন তাহলে অনেকটা সমস্যা মিটে যায়। আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারী পরামর্শ দেন, শুধু থানা করলেই হবেনা সাইবার ক্রাইম রুখতে আইনজীবীদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে নচেৎ অপরাধীরা শাস্তি পাবে না। আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার সুকেশ জৈন জানান, আর আসানসোল দৌড়োতে হবে না দুর্গাপুরের মানুষকে,সাইবার ক্রাইম সংক্রান্ত যাবতীয় সমস্যার অভিযোগ এবার  থেকে দুর্গাপুর সাইবার থানাতেই করা যাবে। বুধবার দুর্গাপুর থানার উদ্যোগে দুর্গাপুজোর উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন।আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ ঠেকে এইদিন জানানো হয়েছে সাইবার ক্রাইম রুখতে শুধু আইন দিয়ে সবকিছু করা যাবেনা, আগে মানুষকে সচেতন হতে হবে, নচেৎ এতকিছু করার পর সব পরিকল্পনা ব্যার্থ হবে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।