বৃহস্পতিবার সাতসকালে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে

 নিউজ বেঙ্গল দুর্গাপুর =ষষ্টির সকালে দুর্গাপুরে দামোদর নদের বর্ধমান ক্যানেলের জল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করল কোকওভেন থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ স্থানীয় বীরভানপুর গ্রামের বাসিন্দারা মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর কোকওভেন থানার পুলিশ এসে উদ্ধার করে ঐ ব্যাক্তির মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি অনেকদিনের। ময়না তদন্তের জন্য মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় দামোদর নদ সংলগ্ন বীরভানপুর গ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.