ডেস্টিনেশন দেউল। বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ডে সেন্টার উদ্বোধনের পর জানালেন পর্যটন মানচিত্রে গুরুত্ব পেতে চলেছে জঙ্গল ঘেরা এই অঞ্চল।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=পশ্চিম বর্ধমানের কাঁকসার দেউল পার্ক। ইতিহাসের পাতায় ঠাই পাওয়া এই জঙ্গলকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা নিতে চলেছে সরকার। রাজ্যের পর্যটন মানচিত্রে যাতে এইপর্যটন কেন্দ্রকে আলাদাভাবে প্রমোট করা যায় তার জন্য সংশ্লিষ্ট দফতরের সাথে কথা বলবেন বলে জানালেন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

শুক্রবা দেউল পার্কে সাড়ে এগারো কিলোমিটার একটি ট্রেকিং রোডের সূচনা হল। পর্যটকরা ট্রেকিং করে যাতে বিশ্রাম করতে পারে তার জন্য একটি ডে সেন্টারের উদ্বোধন হল মন্ত্রীর হাত ধরে। শুক্রবার দেউল পার্কে এই অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার করা হয়েছে এই ঘন জঙ্গলে,চেষ্টা চলছে পর্যটকরা যাতে ট্রেকিং করে এইখানে টেন্ট করে থেকে রাত্রিযাপন করতে পারে,

যাতে করে জঙ্গলে থাকার যে একটা রোমাঞ্চকর মুহূর্ত সেটা তারা স্মৃতির মনিকোঠায় জায়গা দিতে পারে। দেউল পার্কের জঙ্গলে একটি জলাধার তৈরীর কথাও ভাবছে রাজ্যের বন দফতর।

ঝাড়খন্ড থেকে বাংলায় ঢুকছিল বেশ কিছু বিরল প্রজাতির পাখি, গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের কর্মীরা প্রায় সাড়ে চারশোর মতো পাখি উদ্ধার করে, শুক্রবার মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের হাতে খাঁচা থেকে এই পাখিগুলিকে বের করে দিয়ে উন্মুক্ত আকাশে উড়িয়ে দেন।

মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় শুক্রবার দেউল পার্কের জঙ্গল এলাকা ঘুরে দেখেন, দেখেন ট্রেকিং রুটও, একই সাথে মন্ত্রী নিজের হাতে আদিবাসীদের এক বাদ্যযন্ত্র নিজে বাজান, দেখেন আদিবাসী নৃত্য।

পশ্চিম বর্ধমানের কাঁকসার দেউল পার্কের এই জঙ্গলকে ঘিরে বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়  পর্যটন কেন্দ্র গড়ে তোলার সরকারী ভাবনার কথা বলায়া স্বাভাবিক ভাবেই এখানকার স্থানীয় মানুষ রোজগারের এক নুতন পথের উৎস খুঁজে পেতে চলেছে।

ডেস্টিনেশন দেউল পার্ককে ঘিরে এখন স্বপ্ন দেখতে শুরু করেছে এলাকার স্থানীয় বাসিন্দারা।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।