উত্তরপ্রদেশের ঘটনায় দূর্গাপুরে মৌন পদযাত্রা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=উত্তরপ্রদেশের ঘটনায় যোগী সরকারের পদত্যাগ ও অপরাধীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচী করল তৃণমূল কংগ্রেস।
শনিবার দুর্গাপুর নগর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডের বিধাননগর এলাকায় স্থানীয় পুরপিতা দীপঙ্কর লাহার নেতৃত্বে একটি মৌন মোমবাতি পদযাত্রা বের করা হয়, এই মৌন মিছিল থেকে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়।
স্থানীয় পুরপিতা দীপঙ্কর লাহা জানান, বিজেপি শাসিত সবকটি রাজ্যে চরম অরাজকতা চলছে আর দেশের সরকার তো করোনার এই আবহেও একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে যার উদহারণ কৃষক বিরোধী বিল একতরফা ভাবে পাস করিয়ে নেওয়া।
দুর্গাপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও উত্তরপ্রদেশের ঘটনার বিরুদ্ধে শহর দুর্গাপুরে পদযাত্রা বের করা হয়েছিল শনিবার। পলাশডিহা থেকে সিটিসেন্টারের এ. ডি. ডি. এ দফতর পর্যন্ত এই মৌন পদযাত্রা বের করা হয়।
দলের নেতা রাজু সিংহের অভিযোগ,বিজেপি সরকার দেশের মানুষের ক্ষতি করে চলেছে আর উত্তরপ্রদশের ঘটনা প্রমান করেছে যেখানে এই দল রয়েছে সেখানেই মানুষ অশান্তিতে আছে।
Comments
Post a Comment