তৃণমূল কংগ্রেস পরিচালিত কাঁকসার বনকাঠি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলীয় সদস্যদের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা নেতৃত্বের।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=তৃণমূল কংগ্রেস পরিচালিত কাঁকসার বনকাটি পঞ্চায়েতে গোষ্ঠীকোন্দল বনকাটি পঞ্চায়েত প্রধান পিন্টু বাগদির অনস্থার দাবিতে বিডিওর কাছে অভিযোগ করলো বনকাটি পঞ্চায়েতের ৯জন সদস্য। বনকাটি পঞ্চায়েতের১৩  জন সদস্যের মধ্যে ৯জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করে লিখিত অভিযোগ করেছেন কাঁকসা ব্লকের বিডিওর কাছে। এক পঞ্চায়েত সদস্য রাহুল পাতরের অভিযোগ প্রধান তাদের সাথে কোন রকম যোগাযোগ করেন না এবং এলাকার কোন কাজ তিনি করছেন না যার ফলে এলাকার মানুষ দের কাছে যেতে পারছেন না বলে জানান। এছাড়া প্রধান অবৈধ বালি থেকে শুরু করে সিন্ডিকেট ও কন্ট্রাক্টদের নিয়ে ব্যাস্ত থাকেন বলে অভিযোগ।বেশিরভাগ দিন পঞ্চায়েতে আসেও না যার ফলে ব্যাপক বিপাকের মধ্যে পড়েন পঞ্চায়েতে আসা মানুষজন। সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান পিন্টু বাগদি।পাল্টা বনকাটি পঞ্চায়েত প্রধান পিন্টু বাগদি অভিযোগ করে বলেন যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা নিজেই বিভিন্ন অবৈধ চক্রের সাথে যুক্ত। তিনি জানিয়েছেন নিজেদের দলের কাদা ছোড়াছুড়ির ফলে দলের ক্ষতি হবে সেইজন্য তিনি আর বেশি কথা বলবেন না বলে জানান। যদিও কাঁকসা তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন বিষয়টি আসলে কি তা দেখে  উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।