জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে মাছ ছেড়ে দিয়ে প্রতিবাদ কর্মসূচী তৃণমূল যুব কংগ্রেসের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পশ্চিম বর্ধমান রাজেশ সেনগুপ্ত=খানা খন্দে ভরে গেছে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। আর এই জন্য প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সোমবার এই খানা খন্দে ভরা দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে মাছ ছেড়ে দিয়ে প্রতিবাদ কর্মসূচীতে নামল দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।
ওল্ড কোর্ট মোড়ে এইদিন অবস্থান বিক্ষোভে বসে পড়েন তৃণমূল যুব কর্মী সমর্থকরা। দলের যুব শাখার পশ্চিম বর্ধমান জেলার নেতা রূপেশ যাদব বলেন, কেন্দ্রের এইসব ব্যাপারে কোনো তাপউত্তাপ নেই, শুধু রাজনীতি করতেই ব্যাস্ত বিজেপি সরকার আর এই ধরণের দায়িত্বজ্ঞানহীনতার জন্য প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা,
আর সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে খুঁজেই পাওয়া যায়না বলে অভিযোগ করেন রূপেশ যাদব। যতদিন দুই নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডগুলি সংস্কার না করা হচ্ছে ততদিন এই ধরণের আন্দোলন তারা জারি রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব শাখার নেতৃত্ব।
Comments
Post a Comment