পুজোর সময় দুঃস্থ মানুষজনদের হাতে নুতন বস্ত্র তুলে দিলেন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় দুঃস্থদের বস্ত্র বিতরণ হল বৃহস্পতিবার। প্রায় এক হাজার মানুষের হাতে নুতন বস্ত্র তুলে দিলেন বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড়ের কাছে এই অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের শিক্ষা বিভাগের মেয়র পরিষদ অঙ্কিতা চৌধুরী ও তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহা উপস্থিত ছিলেন। ধাপে ধাপে ছট পুজো পর্যন্ত এইভাবেই দুর্গাপুর পশ্চিমের অন্তর্গত সবকটি ওয়ার্ডের গরীব মানুষজনকে নুতন বস্ত্র আর কম্বল তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।