অনলাইনে আর্থিক প্রতারণার অভিযোগ, দুর্গাপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল দিল্লী পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=অত্যধিক বন্ধু প্রীতি দুর্গাপুরের মঙ্গল মুখার্জীর জীবনের চলার পথকে থমকে দিল। বছর ১৯এর মঙ্গলের বাড়ি নিউটাউনশীপ থানার অন্তর্গত মামরা বাজারের কাছে সুভাষপল্লীতে।
দিল্লীর কান্তা রাউত নামে এক ব্যাক্তির সাথে আর্থিক প্রতারণার অভিযোগে রবিবার দিল্লীর সাউথ ক্যাম্পাস থানার পুলিশ মঙ্গলকে গ্রেপ্তার করে দিল্লী নিয়ে গেল। রবিবার ট্রানজিট রিমান্ডের জন্য দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় মঙ্গল মুখার্জীকে।
এরপর সেখান থেকে দিল্লী নিয়ে যাওয়া হয় অভিযুক্ত মঙ্গল মুখার্জীকে। এক বেসরকারী ব্যাঙ্কে জিরো ব্যালান্স এ একাউন্ট করে দেওয়ার নাম করে দুর্গাপুরের আররার একটি ছেলে মঙ্গলকে টোপ দেয়।
ক্লাসের বন্ধু হওয়ার সুবাদে সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড সহ নিজের যাবতীয় তথ্যর প্রতিলিপি সেই বন্ধুকে দিয়ে দেয় মঙ্গল। আর গন্ডগোলের শুরুটা এখান থেকেই।
লকডাউনের আগের এই ঘটনা হওয়া সত্ত্বেও বন্ধুত্বের বিশ্বাসে আর ব্যাঙ্কের পাস বই বা বাকি নথি চায়নি মঙ্গল মুখার্জী,আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে এখন সেই বন্ধু ফেরার, আর ততক্ষনে দিল্লী পুলিশের জালে পড়ে গেছে মঙ্গল।
দিল্লীর বাসিন্দা কান্তা রাউত। প্রায় ১লক্ষ ৫৯ হাজার ২৯৭টাকা অনলাইন মারফত তার ব্যাঙ্ক একাউন্ট থেকে উধাও হয়ে যায়।এরপর ঐ ব্যাক্তি দিল্লীর সাউথ ক্যাম্পাস থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। দিল্লী পুলিশ তদন্তে নেমে জানতে পারে দুর্গাপুরের মঙ্গল মুখার্জীর একাউন্ট থেকে এই টাকা লেনদেন হয়েছে।
শনিবার দুর্গাপুরে আসে দিল্লী পুলিশের একটি দল, যোগাযোগ করে নিউটাউনশীপ থানার সাথে,নিউটাউনশীপ থানার পুলিশকে সাথে নিয়ে মঙ্গলের বাড়ীতে যায় দিল্লী পুলিশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। সুরিন্দর সিংহ নামে দিল্লী পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,
আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি,এখনই খোলসা করে কিছু জানাতে চায়নি দিল্লী পুলিশের এই আধিকারিক।মঙ্গলের মা মালতি মুখার্জী জানিয়েছেন, শান্তুনু নামে জনৈক ছেলের ঐ বন্ধু তাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেছে, এই ষড়যন্ত্রে তার ছেলের কোনোরকম যোগ নেই।
দুর্গাপুর আদালতের সরকারী কৌশলী দেবব্রত সাইঁ জানিয়েছেন, শুধুমাত্র বন্ধু প্রীতির জন্য এই ঘটনা ঘটেছে, আর যার ফাঁদে পড়ে গেছে মঙ্গল মুখার্জী। দিল্লী পুলিশ বিকেলের ট্রেনে অভিযুক্ত মঙ্গল মুখার্জীকে দিল্লী নিয়ে যাচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে দিল্লী আদালতে তুলতে হবে মঙ্গলকে।
মঙ্গলের ঐ বন্ধুর বাড়িতেও দিল্লী পুলিশ গিয়েছিল, কিন্তু শান্তুনু নামে জনৈক ঐ যুবক ঘরে থাকেনা বলে পরিবারের তরফে পুলিশকে জানিয়ে দেওয়া হয়। অনলাইন মারফত আর্থিক প্রতারণার এই ঘটনায় পুজোর মধ্যে শহর দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এই অপরাধ চক্রের পুরো দলটিকে পুলিশ খুব তাড়াতাড়ি ধরে ফেলবে বলে জানিয়েছে। 
Comments
Post a Comment