চুরি যাওয়া বাইক উদ্ধার করল দুর্গাপুরের লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=গত মাসের তেরো তারিখ লাউদোহা থানার ঝাঁঝরা কলোনী থেকে চুরি হয়ে গিয়েছিল WB-40V/9543নম্বরের একটি বাইক।এরপর বাইকটির মালিক বাদল টুডু লাউদোহার ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

তদন্তে নেমে পুলিশ বীরভূমের কাকরতলা থানা এলাকার শেখ জামাল নামে একজনের বাড়ি থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে রবিবার।

এখন পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের লাউদোহার ফরিদপুর থানার পুলিশের এই সাফল্যে খুশী এলাকার মানুষ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।