পুজোর মধ্যে ডিপিএল আবাসনে পরপর দুটি আবাসনে দুষ্কৃতী হানা, তদন্তে পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পুজোর আনন্দে আতঙ্কের আবহ। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল আবাসনে ই এন টাইপে পরপর দুটি বাড়ির তালা ভেঙে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে পালিয়েছে বলে এলাকার এক শ্রমিক নেতার দাবী।
এই দুটি বাড়ির মধ্যে একটি আই. এন. টি. ইউ. সি নেতা উমাপদ দাসের একটি আবাসন রয়েছে যেখানে ডিপিএল সম্পর্কিত অনেক মূল্যবান জিনিসপত্র থাকতো। স্থানীয়দের বক্তব্য, এখানে প্রায়শঃই চুরির ঘটনা ঘটছে। দুষ্কৃতীরা দুটি আবাসন থেকে স্টিল আলমারি, বেসিন, কম্পিউটার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়েছে।
ডিপিএলের আই. এন. টি. ইউ. সির শ্রমিক নেতা উমাপদ দাসের দাবী, দুটি ঘরের চুরি যাওয়া জিনসপত্র মিলিয়ে প্রায় লাখ তিন চারের মতো হবে ল, সাথে এই শ্রমিক নেতার অভিযোগ যেভাবে পুলিশ এক্কেবারে গা ছাড়া মনোভাব নিয়ে কাজ করছে তাতে করে এই ধরণের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াবে এরপর,
যদি দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে পুজো পেরোলেই বড় আন্দোলনে নামা হবে বলে উমাপদ বাবু জানিয়েছেন, একই সাথে শ্রমিক নেতা উমাপদ দাসের অভিযোগ, এইভাবে যদি চুরি বাড়তে থাকে তাহলে আর কোনোদিন ডিপিএলকে আর ঘুরে দাঁড়াতে হবেনা তার আগেই দুষ্কৃতীরা সবকিছু লুঠ করে পালাবে।
চুরির এই ঘটনায় বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল টাউনশীপে, পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু হয়েছে। 
Comments
Post a Comment