করোনা আবহে বিশেষ সতর্কতা অবলম্বন করে বেশ কিছু নিয়মাবলী ঘোষণা আসানসোল দুর্গাপুর পুলিশের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পুজো মানেই সীমাহীন আনন্দের জোয়ারে ভেসে যাওয়া, পুজো মানেই একঘেয়েমি এক জীবন থেকে বেড়িয়ে এসে একটা মুক্ত বাতাসে শ্বাস নেওয়া, পেট পুরে খাওয়া দাওয়া আর দেদার চুটিয়ে আড্ডা মারা।
কিন্তু এবারের পুজোর আনন্দ অনেকটা ফিকে হয়েছে করোনার মৃত্যু ছোবলে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য বেশ কিছু বিধি নিষেধ ঘোষণা করল আসানসোল দুর্গাপুর পুলিশ। পুজোর মণ্ডপের ক্ষেত্রে যদি ওপরে আচ্ছাদন থাকে তাহলে চারপাশ ফাঁকা রাখতে হবে, আর যদি ওপরের আচ্ছাদন না থাকে তাহলে মণ্ডপের চারপাশ ঘেরা যেতে পারে।
সংক্রমণ মোকাবিলায় মণ্ডপে অবশ্যই মাস্ক আর স্যানিটাইজড সিস্টেম থাকতে হবে, কোনো দর্শনার্থী মাস্ক ছাড়া মণ্ডপে ঢুকতে পারবেন না। প্রচুর পরিমান স্বেচ্ছাসেবক বাহিনী তৈরী রাখতে হবে পুজো কমিটিগুলিকে, আর যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকবেন তাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, ঘন ঘন মাইকিং করতে হবে সংক্রমণ এড়াতে সরকারী বিধি নিষেধের কথা।
মণ্ডপের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট আলাদা হবে। ভিড় এড়াতে বাড়তি নজরদারী করতে হবে পুজো কমিটিগুলিকে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, মিলবে না মেলার আয়োজনের অনুমতি। আসানসোল দুর্গাপুর পুলিশ অনুরোধ রেখেছে উদ্বোধন আর বিসর্জনে আড়ম্বর করা যাবে না,
এমনকি বিচারকমন্ডলী যারা থাকবেন তাদেরকে সকাল দশটা থেকে বিকেল তিনটের মধ্যে সেড়ে ফেলতে হবে, খুব ভালো হয় যদি ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে সেরা মণ্ডপ প্রতিমা সহ যাবতীয় বিভাগের বিচার প্রক্রিয়া শেষ করা যায়।
পুজো কমিটিগুলিকে যাতে সরকারী বিভিন্ন দফতরের অনুমতি পেতে বেগ পেতে না হয় তার জন্য আপডেট ভার্সনের বিশেষ সফটওয়্যার তৈরী করল আসানসোল দুর্গাপুর পুলিশ। www.asanadpc.org এই ওয়েবসাইটে গেলে মিলবে আবেদন পত্র,
যা ফিলাপ করে জমা করলেই ঘরে বসে মিলবে সরকারী বিভিন্ন দফতরের অনুমতি পত্র। ফর্ম ফিলাপের সময় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সংশ্লিষ্ট এলাকার থানা অথবা এই সাইটের বিশেষ নোডাল অফিসার সহযোগিতার জন্য থাকবে।
করোনা আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবরকম অনুমতি পত্রে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না বলে ঘোষণা করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত বলেন,পুজোর আনন্দে মেতে উঠুন,কিন্তু আনন্দের মধ্যেও সংক্রমণ এড়াতে সরকারী বিধি নিষেধ মেনে চলুন এতে আপনি ভালো থাকবেন,
সাথে এও বার্তা দেন সোশ্যাল মিডিয়াতে ভুয়ো কিছু ছড়াবেন না, সতর্ক থাকুন গুজবে কান দেবেন না, সমস্যায় পড়লে আমাদের জানান আসানসোল দুর্গাপুর পুলিশ আপনাদের সাথেই রয়েছে।
বুধবার দুর্গাপুরের সিটিসেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে আসানসোল দুর্গাপুর পুলিশ পুজো কমিটির সদস্যদের সাথে আলোচনায় বসেন, মতের আদান প্রদান করেন, শোনেন পুজো কমিটিগুলির সুবিধা অসুবিধার কথা।
দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে,মহানাগরিক দিলীপ অগস্তি সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিচ্ছিত করতে থাকবে প্রচুর পুলিশ কর্মী, থাকবে সিসিটিভির মাধ্যমে বিশেষ নজরদারী।
এক বছর পূজা না হলে কি খুব ক্ষতি হোতো? হাঁ কিছু মানুষের রোজগার হত না,এটা ঠিক।
ReplyDeleteএক বছর পূজা না হলে কি খুব ক্ষতি হোতো? হাঁ কিছু মানুষের রোজগার হত না,এটা ঠিক।
ReplyDeleteHmm khati hoto sir..Jader amader dia pet chole tader....
ReplyDelete