কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদ সহ একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরে বাইক ৱ্যালি কংগ্রেসের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্ত, সাথে কেন্দ্রের কৃষক বিরোধী বিল ও বাড়তে থাকা নিত্যপণ্য জিনিসের দাম নিয়ন্ত্রণে আনার দাবীতে রবিবার দুর্গাপুরে বাইক ৱ্যালি করল কংগ্রেস কর্মী সমর্থকরা। রবিবার ইস্পাত নগরীর কাশীরাম দাস সহ বেশ কিছু এলাকা ঘোরে প্রতিবাদের এই বাইক ৱ্যালি। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায়ের অভিযোগ, যেকোনো কেন্দ্র আর রাজ্য এই দুই সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে যার প্রতিবাদে এই বাইক ৱ্যালি। রবিবারের এই বাইক ৱ্যালিতে জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। এইদিনকার বাইক ৱ্যালির কর্মসূচীতে উত্তরপ্রদেশের ঘটনার তীব্র সমালোচনা করে যোগী সরকারের পদত্যাগের দাবী জানানো হয়।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.