প্রতিবাদের ভাষা হোক মহিলাদের সেলফ ডিফেন্স। এই দাবীকে সামনে রেখে দুর্গাপুরের রাস্তায় প্রতিবাদী এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
এদের প্রশ্ন ছিল কেন সরকার এতদিন মহিলাদের সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার বিষয়টি বাধ্যতামূলক হিসেবে পাঠ্যসূচীতে আনলো না? দাবী উঠল এবার সজাগ হোক সরকার, অবিলম্বে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত হোক সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার বিষয়টি।
একই সাথে দাবী উঠল সরকারী উদ্যোগে শুরু হোক মহিলাদের সেলফ ডিফেন্স এর হাজারো কৌশলীর প্রশিক্ষণ, তাহলেই মহিলারা পৌঁছবে নিরাপত্তার এক চূড়ান্ত শিখরে।মোমবাতি আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী চেয়ে প্ল্যাকার্ড হাতে দুর্গাপুরের এম. এ. এম. সি টাউনশীপের এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা হাঁটলেন দুর্গাপুরের রাস্তায়।
সংগঠনের পক্ষে শুভ্রা রুদ্র জানালেন, মহিলাদের ওপর এক একটা করে অপরাধ সংগঠিত হয়ে চলেছে আর আমরা চেনা গতের ছন্দে হেঁটে প্রতিবাদী হয়ে উঠছি , কিন্তু গোড়াতেই যে রয়ে গেছে গলদ,তাই মহিলাদের নিরাপত্তায় সব চেয়ে আগে দরকার সেলফ ডিফেন্স বা মহিলাদের আত্মরক্ষার হাজারো কৌশলের প্রশিক্ষণ,
সাথে চায় সেলফ ডিফেন্স এর বিষয়টি বাধ্যতামূলকভাবে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা, আর এই দুটি কাজই করতে পারে আমাদের সরকার, আর তখনই আসবে মহিলাদের নিচ্ছিত নিরাপত্তার ব্যবস্থা। এইদিনের প্রতিবাদী কণ্ঠে সুর মিলিয়েছিল সমাজের সব স্তরের মানুষ, ছিলেন বিশিষ্টজনেরা,
আর ছিলেন সেই মহিলারা যারা প্রতিনিয়ত একটা নিরাপত্তাহীনতার সংজ্ঞার পেছনে দৌড়ে চলেছে, বিচার চাইছে প্রতিনিয়ত। সত্যি কি আসবে সেই দিন,যেদিন নিরাপত্তা শব্দটার একটা অন্য সংজ্ঞা খুঁজে পাবে মহিলারা,প্রশ্নটা হয়তো সোজা কিন্তু উত্তরটা সময়ই একমাত্র দিতে পারে।
Comments
Post a Comment