গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু দুর্গাপুরে, তদন্তে পুলিশ।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর =বৃহস্পতিবার সাতসকালে কাঁকসা থানার অন্তর্গত বিদবিহারের অজয়পল্লী থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করল। বছর ২৬এর এই গৃহবধূর নাম অনিমা বারুই বলে পুলিশ সূত্রে জানা গেছে। বছর ছয়েক আগে নবদ্বীপের অনিমার সাথে দুর্গাপুরের বিদবিহারের প্রদীপ বারুইয়ের বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার সকালে অনিমার ঝুলন্ত দেহ বিদবিহার পঞ্চায়েতের অধীন অজয়পল্লী থেকে পুলিশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অনিমার স্বামী প্রদীপ বারুই পলাতক। ঠিক কি কারণে এই মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।ময়না তদন্তের জন্য অনিমা বারুইয়ের মৃতদেহ পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি লেগেই থাকতো, এই অশান্তি থেকেই এই মৃত্যু কিনা তাও খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।

Comments

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।