উত্তরপ্রদেশের ঘটনায় অপরাধীদের এনকাউন্টার করার দাবী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=উত্তরপ্রদেশের ঘটনায় অপরাধীদের এনকাউন্টার করুক সরকার। দুর্গাপুরে দলীয় এক কর্মসূচীতে এসে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে শনিবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে একটি দলীয় কর্মসূচীতে এসেছিলেন সায়ন্তন বাবু, সিলামপুরে দলীয় কর্মীদের আবদারে এক ছোটো পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবী করে বসেন, উত্তরপ্রদেশ সরকারের কেউ না হয়েও আমি দাবী করছি অপরাধীদের এনকাউন্টার করুক সরকার।
উত্তরপ্রদেশে দলীয় সরকারের কাছে বিজেপির রাজ্য স্তরের এক হেভিওয়েট নেতার এমন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব, পড়ে অস্বস্তি কাটাতে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রবল বিষোদ্গার করেন সায়ন্তন বাবু,বলেন, এই বাংলায় যখন কোনো ঘটনা ঘটে তখন মুখ্যমন্ত্রী নীরব থাকেন, আর একই ঘটনা যখন বিজেপি শাসিত রাজ্যে ঘটে তখন মাননীয়া রাস্তায় নামেন।
এখন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর উত্তরপ্রদেশ ইস্যুতে এনকাউন্টার তত্ত্বে আদপে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সীলমোহর দেয় না স্রেফ ব্যাক্তিগত মত বলে, এখন সেটাই দেখার বিষয় বলে রাজনৈতিক মহল মনে করছে।
কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে কাঁকসার সিলামপুর থেকে গোপালপুর পর্যন্ত একটি বাইক ৱ্যালি হওয়ার কথা ছিল, বিজেপি কর্মীদের পরিকল্পনা ছিল এই বাইক ৱ্যালিটি সিলামপুর থেকে বের হয়ে গোপালপুরে সভাস্থলে যাবে কিন্তু সিলামপুর থেকে ৱ্যালিটি বেরোনোর সময় পুলিশ আটকে দেয় সেই ৱ্যালি,
পড়ে বিজেপি নেতৃত্বের চাপে একসাথে এই বাইক ৱ্যালি বন্ধ করে দিয়ে তিনটি করে বাইক গোপালপুরে সভাস্থলের উদেশ্যে রওনা করায়।একই ঘটনার পুনরাবৃত্তি হয় রাজবাঁধের কাছে,
আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের বাইক ৱ্যালি,এইদিনকার বিজেপির এই কর্মসূচীকে ঘিরে কোনোরকম অশান্তি এড়াতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়ন ছিল, ছিল কমব্যাক্ট ফোর্সও।
Comments
Post a Comment