যুবকের রহস্যময় মৃত্যু দুর্গাপুরে, তদন্তে পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। মৃত যুবকের নাম সুবোধ প্রসাদ রায়। বছর তিরিশের সুবোধের রক্তাত্ব দেহ রবিবার নবমীর রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
মৃতের মাথার পেছনে আঘাতের চিহ্ন থাকায় এখন পরিবারের লোকজনের দাবী তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। নিউটাউনশীপ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সূর্য্য সেন কলোনী থেকে সুবোধের এক বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মৃত যুবকের দাদা জানিয়েছেন, এবিএল ডাকঘর সংলগ্ন ফুটবল মাঠে বন্ধুদের সাথে কথা বলছিল তার ভাই এরই মধ্যে তাদের কাছে মর্মান্তিক এই ঘটনার খবর আসে রবিবার রাতে, ভাইয়ের মাথার পেছনে আঘাতের চিহ্ন থাকায় তাদের সন্দেহ খুন করা হয়েছে তাকে।
সোমবার সকালে স্থানীয় পুরপিতা দীপেন মাজি মৃত যুবকের বাড়ীতে যান কথা বলেন পরিবারের সাথে আশ্বাস দেন সুবিচারের, দীপেন বাবু জানান, বন্ধু বান্ধবের মধ্যে কথা কাটাকাটি থেকেই এই দুঃখজনক ঘটনা ঘটে পুলিশকে আমরা তদন্ত করে দেখার জন্য বলেছি।
গোটা ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবিএল টাউনশিপের এল আর টাইপ এলাকায়। নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সম্মাদার জানিয়েছেন,মৃত যুবকের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর নিচ্ছিত কারণ সম্পর্কে কিছু বলা যাবে,
তবে সবদিক পুলিশ খতিয়ে দেখছে, রবিবার রাতে সুবোধের সাথে যারা ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
Comments
Post a Comment