বাম ও কংগ্রেস জোট বাংলার মানুষকে নুতন দিশা দেখাবে এই বার্তাকে সামনে রেখে দুর্গাপুরে মহামিছিল।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এই দুই সরকার  সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, এই অবস্থায় একুশের ভোটে একমাত্র বাম ও কংগ্রেসের বিকল্প সরকার মানুষের স্বার্থে কাজ করতে পারে। এই বার্তাকে সামনে রেখে রবিবার দুর্গাপুরে পদযাত্রা করল বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা। বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হয় বিধাননগরের হাডকো মোড়ের কাছে। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, একের পর এক সাধারণ মানুষের বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে দুই সরকার আর বাংলার তৃণমূল কংগ্রেস সরকার তো মানুষের সর্বনাশ করে দিয়েছে। প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য স্বপন ব্যানার্জীর দাবী দুই সরকারের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পারে একমাত্র বাম কংগ্রেসের বিকল্প জোট। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।