চাকরীর দাবীতে দুর্গাপুরে বেসরকারী কারখানার সামনে স্থানীয়দের অবস্থান বিক্ষোভ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=স্থানীয় বেকারদের চাকরী দিতে হবে এই দাবীতে দুর্গাপুরের সগরভাঙার একটি বেসরকারী কারখানার সামনে অবস্থান বিক্ষোভ।

বহিরাগতরা কারখানায় ঢুকে পড়ছে অথচ স্থানীয়রা যখন চাকরির দাবী জানাচ্ছে তখন সেই দাবীকে গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ।
দুর্গাপুর নগর নিগমের আঠাশ ও ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের স্থানীয়দের এই চাকরির দাবীকে সমর্থন দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা আই. এন. টি.টি. ইউ. সি নেতৃত্ব।
যতদিন স্থানীয়দের কর্তৃপক্ষ চাকরি দেওয়ার লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছে ততদিন তারা কারখানার গেটের সামনে এইভাবে অবস্থান বিক্ষোভে বসে থাকবে বলে জানিয়েছে।
স্থানীয়দের যুক্তি আমরা কারখানার দূষনের যন্ত্রনা ভোগ করবো আর কেউ বাইরে থেকে এসে কারখানায় কাজ করবে এটা তারা চলতে দেবে না।
Comments
Post a Comment