কেন্দ্রের কৃষি বিলের বিরোধীতায় দুর্গাপুরে পদযাত্রা তৃণমূল কংগ্রেসের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায়  পদযাত্রা তৃণমূল কংগ্রেসের। রবিবার দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে একটি পদযাত্রা বের হয়ে সুকান্ত পল্লী মোড়ে এসে শেষ হয়। অভিনব এই পদযাত্রায় ট্রাক্টরের পাশাপাশি চাষের সরঞ্জাম নিয়ে কৃষকরাও সামিল হন।

তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর বিশ্বনাথ পাড়িয়াল বলেন, কেন্দ্রে জনবিরোধী একটা সরকার চলছে যে সরকার না গেলে দেশের মানুষের প্রতি পদে বাড়তে থাকবে, একই সাথে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল অভিযোগ করেন,

উত্তরপ্রদেশের নক্কারজনক ঘটনার দায় যোগী সরকারের, যেখানে প্রশাসনের নিচের স্তর থেকে ওপর স্তর সবাই দোষী। রবিবারের এই পদযাত্রা থেকে উত্তরপ্রদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,

দুর্গাপুর নগর নিগমের বেশ কয়েকজন পুরপিতা মেয়র পরিষদ ছাড়াও তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহা অংশ নিয়েছিলেন। পদযাত্রা শেষে দুর্গাপুর ব্যারেজ রোডের ওপর থাকা সুকান্ত পল্লীতে একটি পথ সভা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।