নানা কর্মসূচীর মাধ্যমে দুর্গাপুরে স্মরণ করা হল জাতির জনক মহাত্মা গান্ধীকে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করল কংগ্রেস কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশে দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে রাস্তা অবরোধ করল কংগ্রেস কর্মীরা।
দুর্গাপুরের গান্ধীমোড়ে মিনিট পনেরোর এই অবরোধে বেশ কিছুক্ষণ যানজট তৈরী হয় গান্ধীমোড়ে। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায়ের অভিযোগ, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েই চলেছে মোদী সরকার, যার প্রতিবাদে রাস্তা অবরোধের মতো কর্মসূচী নিতে তারা বাধ্য হয়েছে।
দুর্গাপুর নগর নিগমের দশ নম্বর ওয়ার্ডের পুরপিতা রাজীব ঘোষের উদ্যোগে ইস্পাত নগরীর দয়ানন্দতে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করা হল। দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্থি, প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায়, দুই মেয়র পরিষদ পবিত্র চ্যাটার্জী ও প্রভাত চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ এই দিনে দুঃস্থ শিশুদের শিক্ষার সরঞ্জাম বিতরণ করা হয়।দুর্গাপুর নগর নিগমের পুরপিতা রাজীব ঘোষ বলেন, সম্প্রীতির প্রতীক ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী, আজ সেই সম্প্রীতির বার্তাকে কলুষিত করছে বিজেপি সরকার।
আসানসোলেও কংগ্রেস কর্মী সমর্থকরা দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে আইন অমান্য কর্মসূচী করল। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ শুক্রবারের এই কর্মসূচীতে অংশ নিয়েছিলেন।
Comments
Post a Comment