বাবা মায়ের বকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে দুর্গাপুরে। বিহার থেকে আসা দুই বোনকে উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পড়াশোনা ঠিকঠাক করছিল না ক্লাস সেভেনের সুনীতা আর অঞ্জলি। ঠিক এই কারণে বাবা মা বকাবকি করায় এই দুই বোন একসাথে বিহারের মুঙেরের অভয়পুর গ্রাম থেকে রেগে বাড়ি ছাড়ে।
কোনোরকম বোকারোতে আসার পর ভুল বাসে তারা ঢুকে পড়ে এই বাংলায়। এইদিকে দুই বোনের খোঁজ না পেয়ে স্থানীয় থানায় যোগাযোগ করেন এদের পরিবার, সেখান থেকে পুলিশ যোগাযোগ করে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকদের।
এরপর পুলিশ কন্ট্রোল রুমের ম্যাসেজ মারফত আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর(এ)অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে নিউটাউনশীপ থানা, বিধাননগর ফাঁড়ি ও কোকওভেন থানার পুলিশ একসাথে তল্লাশী অভিযান শুরু করে। দুই নাবালিকার কাছে থাকা মোবাইলের টাওয়ারের সূত্র ধরে পুলিশ নিউটাউনশীপ থানার অধীন খয়রাশোল থেকে এদের উদ্ধার করে।
এই দুই জনের মধ্যে সুনিতার শরীর খারাপ থাকায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সোমবার সকালে এদের অভিবাবকের হাতে দুই নাবালিকাকে তুলে দেয় পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের এই তৎপরতায় তারা সন্তানদের খুঁজে পেলেন বলে জানান অভিবাবকরা।
Comments
Post a Comment