মোবাইলের দোকানে ছাদের চাল ভেঙে চুরি, তদন্তে পুলিশ, তাতে আর আস্থা রাখতে পারছেন না ব্যাবসায়ীরা, চাঞ্চল্য দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রবিবার সাতসকালে চুরির ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড লাগোয়া অঞ্চলে। এখানে একটি মোবাইলের দোকানে এই চুরির ঘটনায় কোকওভেন থানার পুলিশ তদন্ত শুরু করলেও তাতে আর ভরসা রাখতে পারছেন না বাস স্ট্যান্ড লাগোয়া প্রায় শ পাঁচেক দোকানের মালিক।

সিসিটিভি ফুটেজ মাফিক শনিবার রাত্রি একটার সময় মুখোশ পড়া এক দুষ্কৃতী মোবাইলের দোকানের ছাদ ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু স্বয়ংক্রিয় বিপদসংকেত বেজে ওঠায় রাত পাহারায় থাকা আর. জি পার্টির সদস্যরা ছুটে আসে দোকানের সামনে, বিপদ বুঝে পালিয়ে যায় ঐ দুষ্কৃতী।

দোকান মালিক নব কুমার বিশ্বাসের দাবী, প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো জিনিস গেছে। একই কায়দায় ২০১৮সালে এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল, সেই বারও দোকানের ছাদের চাল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে প্রায় আড়াই লক্ষ টাকার মতো জিনিস নিয়ে পালিয়েছিল, ক্ষোভের সাথে দোকান মালিক নব কুমার বিশ্বাস জানান,

এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ, এরই মধ্যে ফের দুষ্কৃতী হানা, তাহলে ব্যবসা করবো কখন। কোকওভেন থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।

কিন্তু পুলিশের এই আশ্বাসে ভরসা রাখতে পারেনি স্থানীয় পুরপিতা তথা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহা,

তার অভিযোগ বাস স্ট্যান্ড লাগোয়া বেশ কয়েকটি দোকানে বারবার দুষ্কৃতী তান্ডবের ঘটনা ঘটেই চলেছে এবার পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুক, নচেৎ ব্যাবসায়ীদের ক্ষোভ চরমে পৌঁছবে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।