বেনারসের ধাঁচে এবার দুর্গাপুরে দামোদর নদের তীরে আরতির আয়োজন।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাজ্য পর্যটন মানচিত্রে জায়গা পাওয়ার লক্ষ্যে এবার দুর্গাপুরের দামোদর নদ। এক্কেবারে বেনারসের গঙ্গা আরতির ধাঁচে এবার দামোদর নদের বিসর্জন ঘাটের আরতি ও স্তোত্র পাঠের আয়োজন, যা এই এলাকার সামাজিক ছবির ধরণটাই বদলে দেবে।প্রতিদিন দামোদরের বিসর্জন ঘাটে আরতি হবে, হবে স্তোত্র পাঠ, কিছু সময়ের জন্য আপনি ভুলেই যাবেন কোথায় আছেন আপনি। সনাতন ব্রাম্ভন ট্রাস্টি কমিটি ও দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমন এক মহতী কাজের উদ্যোগ নেওয়া হল।চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, একধারে দামোদরের দূষণ রোধ অন্যদিকে পর্যটনের অন্যতম ডেস্টিনেশন এবার হতে চলেছে দুর্গাপুরের দামোদর নদের এই বিসর্জন ঘাট, একই সাথে চন্দ্রশেখর বাবু জানান, কলকাতা মিলেনিয়াম পার্কের ধাঁচে  দামোদরের তীরে একটি পার্ক করা হবে, সাথে থাকবে একটি মুক্তমঞ্চ যেখানে শিল্পীরা এসে পারফর্ম করবে কোনো টাকা পয়সা কিছু লাগবে না তার জন্য। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় প্রকল্পগুলির বাস্তব রূপায়ণ হবে বলে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান। শনিবার দুর্গাপুরে দামোদরের তীরে এই অনুষ্ঠানে মহিলা থানার আধিকারিক অনন্যা দে, ছিলেন বিধায়ক বিশ্বনাথ পড়িয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ। পর্যটনের এবার নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে দুর্গাপুরের দামোদরের বিসর্জন ঘাট।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.