বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার নামে তৃণমূল কর্মীদের নিখোঁজের ডায়রি দুর্গাপুরে। হতাশা থেকে তৃণমূল এইসব করছে পাল্টা অভিযোগ বিজেপির।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=খুঁজে পাওয়া যাচ্ছেনা বর্ধমান দুর্গাপুর আসনের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে, গতকাল এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা চৌধুরী তৃণমূল কর্মীদের পরামর্শ দিয়েছিলেন সেইরকম হলে থানায় নিখোঁজের ডায়রি করুন।
শুক্রবার সকালে দুর্গাপুরের কোকওভেন থানায় সেই মোতাবেক সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার নামে নিখোঁজের ডায়রি করলেন তৃণমূল কর্মীরা। দলের পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,
একটার পর একটা কারখানা ধুঁকছে, খোঁজই পাওয়া যাচ্ছেনা আমাদের সাংসদের, তাই আমরা শুক্রবার বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়াকে দয়া করে একটু খুঁজে দিন যাতে করে আমরা সমস্যার কথাগুলি তাকে জানাতে পারি।
শুক্রবার কোকওভেন থানার সামনে এই ইস্যুতে তৃণমূল কর্মীরা বিক্ষোভ কর্মসূচী করে, এরপর থানার আধিকারিকের হাতে সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ারে নিখোঁজের ডায়রি তুলে দেন।
বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের পাল্টা দাবী কাজ করেননি বলেই পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাই কাজের নিরিখে এগিয়ে আমরাই।
পুজোর ঢাকে যেমন কাঠি পরে গেছে ঠিক তেমনি একুশের বিধানসভা নির্বাচনের আগে ভোটের কাঠিতেও সমানতালে কাঠি পড়লো।
Comments
Post a Comment