দাবী আদায়ে পুজোর পর দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের একাংশ ধর্মঘটের পথে যেতে চলেছে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =নেই প্রভিডেন্ট ফান্ড, নেই সরকার নির্ধারিত মজুরি, এইরকম কুড়ি দফা দাবী নিয়ে মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল হল আই. এন. টি. ইউ.সি অনুমোদিত দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ সরকারের অভিযোগ, বঞ্চনার চরম পর্যায়ে গেছে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ, কোভিডের মতো সংকটময় অবস্থায় সাফাই কর্মীরা পিপিই কিট ছাড়াই কাজ করে গেছে কোনো তাপ উত্তাপ ছিল না নগর নিগম কর্তৃপক্ষের, বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি,
এরপরও যদি বঞ্চনার একই ধারাবাহিকতা জারি থাকে পুজোর পর তাদের ইউনিয়নের সতেরোশ জন সাফাই কর্মী কাজ বন্ধ করে দেবে বলে সাফ জানিয়ে দেন শ্রমিক নেতা সুভাষ সাহা।
মঙ্গলবার গান্ধীমোড় থেকে সিটিসেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনে পর্যন্ত পদযাত্রা করে আসে আই. এন. টি. ইউ. সি অনুমোদিত দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা,
প্রতিবাদের অঙ্গ হিসেবে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের ব্যাস্ততম রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। বিক্ষোভ শেষে কুড়ি দফা দাবী সম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের হাতে।
Comments
Post a Comment