বেশ কিছু দাবিদবার ভিত্তিতে দুর্গাপুরে কারখানার সামনে অবস্থান বিক্ষোভ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=অবিলম্বে ডিটিপিএস এর বন্ধ হয়ে পরে থাকা চার নম্বর ইউনিটের উৎপাদন শুরু করতে হবে একই সাথে পাঁচ নম্বর ইউনিট শুরু করে স্বাভাবিক করতে হবে সংস্থার উৎপাদন পর্ব। এইরকমই বেশ কিছু দাবীকে সামনে রেখে বুধবার দুর্গাপুরের মায়া বাজার সংলগ্ন ডিটিপিএস কারখানার সামনে গণ অবস্থানে বসলো আইএন. টি. টি. ইউ. সি র কর্মী সমর্থকরা।
দুর্গাপুর নগর নিগমের ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা এই অবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। দুর্গাপুর নগর নিগমের পুরপিতা স্বরূপ মন্ডল জানান, ডিটিপিএস কারখানার সব সাইটের কর্মীরা ঠিক মতো কাজ পাচ্ছেনা, বারবার বলা হচ্ছে কর্তৃপক্ষকে,
কিন্তু কোনো কথায় কান দিচ্ছেনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাই এই অবস্থান কর্মসূচীতে বসেছে আন্দোলনকারীরা। আজ ও কাল দুই দিনের এই অবস্থান কর্মসূচীর পরও যদি কারোর হুঁশ না ফেরে তাহলে ধারাবাহিক আন্দোলনের পথে তারা নামবেন বলে জানিয়ে দিয়েছেন ডিটিপিএস কারখানার গেটের সামনে বসে থাকা আন্দোলনকারীরা।
Comments
Post a Comment