দুর্গাপুর নগর নিগমে কর্মী নিয়োগকে কেন্দ্র করে মেয়র বনাম কাউন্সিলারদের একাংশের বিরোধ তুঙ্গে।স্বজন পোষণের অভিযোগ মেয়রের বিরুদ্ধে, প্রতিবাদীদের স্বার্থে আঘাত লেগেছে পাল্টা প্রতিক্রিয়া মেয়রের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমে কর্মী নিয়োগকে ঘিরে মেয়র ও কাউন্সিলারদের একাংশের প্রবল বিরোধ। প্রবল বিড়ম্বনায় জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার সূত্রপাত নগর নিগমের এক কর্মীর নিয়োগকে ঘিরে, আর যে ঘটনায় প্রবল বাক বিতন্ডা শুরু হল মঙ্গলবারের বোর্ড মিটিংয়ে।

এরই মধ্যে মেয়র দিলীপ অগস্থি বোর্ড মিটিং ছেড়ে বেড়িয়ে যাওয়াতে আগুনে ঘি পরে, ক্ষোভে ফেটে পড়েন কাউন্সিলার ও মেয়র পরিষদদের একাংশ।দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মেয়র নিজের মতো করে কাজ করছেন, নেত্রীর দেখানোর বিপরীত পথে হেঁটে সমান্তরাল একটি প্রশাসন চালাচ্ছেন যেটা তারা মানতে পারছেন না।চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,শহরের এক দুটো রাস্তা বেহাল হয়ে রয়েছে অথচ দুর্গাপুর নগর নিগম নিয়মিত টেন্ডার মারফত টোল ট্যাক্স নিচ্ছে, বিরোধীরা প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করছে আমাদের আর মেয়রকে বলতে গেলে তিনি এড়িয়ে যাচ্ছেন এসব, এতে সরকারের দলের দুইয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মানুষ ভুল বুঝছে আমাদের একই সাথে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,নগর নিগমে কর্মী নিয়োগের ক্ষেত্রে বোর্ড মিটিংয়ে কোনোরকম আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন মহানাগরিক এতে রহস্য ঘনীভূত হচ্ছে। একধাপ এগিয়ে দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার তথা বিগত পুরবোর্ডের দলের চিফ হুইপ সুশীল চ্যাটার্জী অভিযোগ করেন করোনার সময় তার ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্কের জন্য অনুরোধ করেছিলেন উত্তরে ওয়ার্ডের মানুষকে অশ্রাব্য ভাষায় অপমান করেছিলেন শহরের মহানাগরিক, যেটা একজন সিনিয়র কাউন্সিলার হিসেবে খুব অপমানিত বোধ করেছি। স্বজন পোষণের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্থি, পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে শহরের মহানাগরিক বলেন হতে পারে প্রতিবাদীদের স্বার্থে আঘাত লাগছে। মমতা বন্দ্যপাধ্যায়কে লিখিত ভাবে সব কিছু জানাবেন বলে জানিয়েছেন কাউন্সিলারদের একাংশ, তাদের অভিযোগ এইভাবে মেয়র নিজের মতো করে যদি চলতে থাকেন তাহলে দলের ভাবমূর্তি খারাপ হবে।

তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগমে মেয়র বনাম কাউন্সিলার ও মেয়র পরিষদদের একাংশের এই ঘরোয়া দ্বন্দ্ব একুশের ভোটের আগে দলের নেতাদের বিড়ম্বনা বাড়াতে চলেছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।