আসানসোলের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বুলবুল সুপ্রিয় বলে কটাক্ষ আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারীর।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় কে বুলবুল সুপ্রিয় বলে কটাক্ষ আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারীর। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই রাজ্যে অবিলম্বে রাস্ট্রপতি শাসন জারি করা উচিত বলে দাবী করেছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবির উত্তর দিতে গিয়ে সোমবার দুর্গাপুরে এক অনুষ্ঠানে এসে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন্দ্র তেওয়ারী কটাক্ষের সুরে বলেন, উনি বাবুল নয় বুলবুল সুপ্রিয়, অল্পেতে রেগে যান আর তখনই মাথা গরম করে ভুলভাল কথা বলে দেন। সংবিধানের কিছু বোঝেন উনি এই প্রশ্ন তুলে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারী বলেন, বুলবুল সুপ্রিয় ভালো গান করেন উনি পুজোতে গানের আলবাম বের করলে মানুষের মন জয় করতে পারতেন কিন্তু সেই কাজ না করে যা বোঝেন না তা নিয়ে মন্তব্য করে ফেলছেন এটা ঠিক নয়। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে রাজনীতির চেনা ছন্দে কটাক্ষের সুরে বুলবুল সুপ্রিয় বলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে   জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।