ফের বিকল দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি।মেরামতির জন্য সোমবার থেকে বন্ধ থাকছে বৈদ্যুতিক চুল্লি। চরম ভোগান্তির শিকার হতে চলেছে সাধারণ মানুষ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ফের পুরোনো দিনে ফিরে যাওয়া, কাঠ তেলেই মৃতদেহ সৎকার হবে দুর্গাপুর বীরভানপুর মহাশ্মশানে।ফের বিকল বৈদ্যুতিক চুল্লি, অগত্যা মেরামতির কাজে হাত দিল কর্তৃপক্ষ।
নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানালেন,স্থায়ী মেরামতি না হলে বৈদ্যুতিক চুল্লির অবস্থা আরো চরম পরিণতি হবে, তাই বাধ্য হয়ে মেরামতির কাজ শুরু করতে হল।
সমস্যার শুরুটা বছর দুয়েক আগে থেকে, একটি মাত্র মোটরে চলছিল দুটি চুল্লি, চাপ বাড়তে থাকায় প্রায়শঃই বিকল হয়ে যেত এই বৈদ্যুতিক চুল্লি।প্রতিদিন গড়ে পনেরো থেকে কুড়ি জনের মতো মৃতদেহ সৎকার হয় এই শ্মশানে,
দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া থেকেও আসতো মৃতদেহ, নুতন সংযোজন হয়েছিল কোভিড আক্রান্ত মৃতদেহ সৎকারের বিষয়টি। শনিবার গভীর রাতে কোভিড আক্রান্ত একজনের মৃতদেহ সৎকার হতে গিয়ে বাঁধে ফের বিপত্তি, শ্মশানের ম্যানেজার সুখময় চক্রবর্তী জানান, মৃতদেহ সৎকারের পরই বিকল হয় চুল্লির মোটর।
এই বিপত্তিতে আর ঝুঁকি না নিয়ে স্থায়ী ভাবে মেরামতির জন্য সোমবার থেকে বৈদ্যুতিক চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের। এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে বীরভানপুর শ্মশানে, মূল গেটেও লাগানো হয়েছে সাইনবোর্ড।
এইদিকে এই সিদ্ধান্তের জেরে দুর্ভোগে সাধারণ মানুষ তাদের অভিযোগ এত দেরী করে কেন সিদ্ধান্ত নেওয়া হল না, কারণ সমস্যাটা তো আজকের নয়, বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকলে যেমন বাড়বে খরচা ঠিক তেমনি লাগবে মৃতদেহ সৎকারে অনেকটা সময়। সব মিলিয়ে সোমবার থেকে বীরভানপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার খবরে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে চলেছে দুর্গাপুরের মানুষ।
Comments
Post a Comment