টার্গেটে সবুজায়নের বার্তা। রাতের অন্ধকারে গাছ উপড়ে দিল দুষ্কৃতীরা। চাপা উত্তেজনা দুর্গাপুরে। অভিযোগ দায়ের থানায়।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=একটি গাছ একটি প্রাণ। সবুজায়নের এই বার্তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লো নিউটাউনশীপ থানার অন্তর্গত জেমুয়া গ্রামে। এক আধটি নয় একসাথে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটির মতো গাছ উপড়ে ফেলে দিল দুষ্কৃতীরা, ভেঙে দেওয়া হল গাছগুলিকে সুরক্ষিত রাখার জন্য ইট দিয়ে তৈরী ঘেরা। দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অধীন জেমুয়া গ্রামের উত্তম দাস তার নিজের এক বিঘা জমির ওপর নারকেল, বট সহ আরো বিভিন্ন ধরণের বেশ কিছু গাছ লাগিয়েছিলেন।

উত্তম বাবুর অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই গাছগুলি সব উপড়ে দেয়, ভেঙে দেওয়া হয় ইট দিয়ে ঘেরা দেওয়াল। স্থানীয় দের মারফত এই খবর পাওয়ার পর নিজের জমিতে এসে উত্তম বাবু দেখেন গোটা জমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে গাছগুলি।

নিউটাউনশীপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, জানানো হয়েছে জেমুয়া পঞ্চায়েতকেও। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল, পুরো ঘটনার পুলিশ তদন্ত করছে।

Comments

Popular posts from this blog

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।