রাজ্য সরকারের পথশ্রী অভিযান প্রকল্পের সূচনা হল দুর্গাপুরে। প্রকল্পের সূচনা করলেন দুর্গাপুরের মহকুমা শাসক।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহর থেকে গ্রাম,রাস্তাঘাটের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্যে পথশ্রী অভিযান প্রকল্পের সূচনা করেছেন।

আর এই প্রকল্পে রাজ্য সরকার রাস্তার পুনর্নিমাণ ও রক্ষনাবেক্ষনের জন্য প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তার কাজ শুরু করেছে।

পশ্চিম বর্ধমানের অন্ডালে এই প্রকল্পের বেশ কিছু রাস্তার শুভ সূচনা হল বৃহস্পতিবার। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

মহকুমা শাসক জানান পশ্চিম বর্ধমান জেলায় এই প্রকল্পে চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির কাজ শেষ হবে, আর যে রাস্তাগুলির রক্ষনাবেক্ষন প্রয়োজন খুব তাড়াতাড়ি এর কাজও শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছে দুর্গাপুরের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।