আসানসোল দুর্গাপুর পুলিশের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত, নমনের জন্মদিনে প্রবীণ নাগরিকদের পাশে থাকার বার্তা পুলিশের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সাধারণ মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশের মস্তিকপ্রসূত ভাবনায় বাস্তব রূপ পেয়েছিল নমন। বৃহস্পতিবার ছিল নমনের জন্মদিন। আর একই সাথে বৃহস্পতিবারই ছিল আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস.

আর এই প্রবীণদের নিয়ে নমনের জন্মদিন পালিত হল বিধাননগর গ্রুপ হাউসিংয়ে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশের উদ্যোগে মহতী এক অনুষ্ঠানে এই প্রবীণ নাগরিকদের পাশে থাকার বার্তা দেওয়া হলো বৃহস্পতিবার। আসানসোল দুর্গাপুর পুলিশের এ. সি. পি কাঁকসা দীপঙ্কর বক্সী জানালেন,

আসানসোল দুর্গাপুর পুলিশ সবসময় মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করে চলেছে, আর ঠিক এই মুহূর্তে আমরা চেষ্টা করেছি নমনের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে। বৃহস্পতিবার প্রবীণদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হল দুর্গাপুরের নিউটাউনশীপ থানার উদ্যোগে। নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সম্মাদার জানান,

শুধু বিশেষ একটা দিনে আমরা এই কাজ করছি তা নয় বছরের প্রতিটি দিনে আমরা চেষ্টা করি পুলিশ সম্পর্কে মানুষের ভুল ধারণাকে দূর করে তাদের বন্ধু হয়ে থেকে সামাজিক এক দায়বদ্ধতার দৃষ্টান্ত রাখা, আর এই কাজে তারা অনেকটাই সফল বলে আসানসোল দুর্গাপুর পুলিশের এই পুলিশ আধিকারিক জানান,

একই সাথে এই আধিকারিকের বার্তা শুধুমাত্র আইনের বেড়াজালে আটকে রেখে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়, তাই মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখে নিউটাউনশীপ থানার পুলিশ প্রতিনিয়ত কাজ করে চলেছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।