বেহাল নিকাশি ব্যাবস্থার অভিযোগ, টানা বৃষ্টিতে জলমগ্ন বেশ কয়েকটি বাড়ি, প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ বাসিন্দাদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বৃহস্পতিবার টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের স্টেট ডায়েরি সংলগ্ন শ্রমিক পল্লী এলাকা। বারবার ওয়ার্ডের পুরপিতা সুনীল চ্যাটার্জীকে বলা সত্ত্বেও সেই 2016সাল থেকে এই সমস্যা চলেই আসছে। শুক্রবার এই অভিযোগে ডায়েরি বস্তি সংলগ্ন বস্তির কাছে এন. এন. বোস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। যতক্ষণ পুরপিতা না আসছেন দেখছেন তাদের দুরাবস্থার ছবি ততক্ষন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন।

বিজেপি নেতা তেজনারায়ণ পান্ডের অভিযোগ, এরই নাম উন্নয়ন যে রাস্তায় দাঁড়িয়ে আছে। পুরপিতা সুনীল চ্যাটার্জী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এলাকার নিকাশি নালার কাজ শুরু হবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ,

এরপর পুলিশই ফোনে স্থানীয় পুরপিতা সুনীল চ্যাটার্জীর সাথে কথা বলেন, আস্বস্থ করেন নিকাশি নালার কাজ শুরু করার এরপরই প্রায় ঘন্টা খানেক পর তুলে নেওয়া হয় অবরোধ।তবে স্থানীয়রা জানিয়েছেন যদি এটাও মিথ্যে প্রতিশ্রুতি হয় তাহলে লাগাতার আন্দোলনের পথে তারা নামবেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।