স্নান করতে নেমে অজয়ের জলে তলিয়ে গেল যুবক, ডুবুরির দল আসতে দেরী হওয়ায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দিদা অসুস্থ তাই বোলপুর থেকে  মা বাবার সাথে দিদাকে দেখতে মঙ্গলবার কাঁকসার কৃষ্ণপুরে মামার বাড়ীতে এসেছিল বছর আঠারোর বাবলু হাজরা।কথা ছিল বুধবার সকালেই মা বাবার সাথে বোলপুরে নিজের বাড়ীতে চলে যাবে বাবলু।

কিন্তু মামার বাড়ির আবদারে শেষ পর্যন্ত আটকে যায় বছর আঠারোর এই যুবক, ঠিক হয় বিকেলে খাওয়া দাওয়া করে ঘরে ফিরবে তারা। এরই মাঝে অজয় নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় বাবলু হাজরা।

বুধবার সাড়ে বারোটা নাগাদ কৃষ্ণপুরের কাছে অজয় নদীতে স্নান করতে নামে বাবলু। আর এরপরই সব শেষ। সাঁতার না জানায় আঠারো বছরের তরতাজা এই যুবক তলিয়ে যায় জলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ।

কিন্তু দুপুর সাড়ে বারোটার সময় ঘটনা ঘটলেও বিকেল পাঁচটা পর্যন্ত কোনো ডুবুরির দলকে বাবলুর খোঁজে না নামানো যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। একটা সময় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয়রা.

অভিযোগ ছিল কেন এত দেরী হচ্ছে ডুবুরির দল আনতে এরপর অন্ধকার নেমে গেলে তো কাজই করা যাবে না।

পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয়নি।পুলিশ জানিয়েছে খবর দেওয়া হয়েছে ডুবুরির দলকে।

কিন্তু স্থানীয়রা একই প্রশ্ন করতে থাকে কেন এত দেরী হবে ডুবুরির দলকে, কেন আপৎকালীন অবস্থার জন্য তৈরী থাকেনা প্রশাসন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।