বাংলায় গৃহযুদ্ধ লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস, দুর্গাপুরে চায় পে চর্চায় অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধ লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর সময় এলে এর মাসুলও রাজ্যের শাসক দলকেই দিতে হবে। সোমবার দুর্গাপুরে চায় পে চর্চায় যোগ দিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন,
আসানসোল থেকে আরামবাগ,রাজ্য জুড়ে যে সন্ত্রাসের আবহ তৈরী করেছে তৃণমূল কংগ্রেস তার জবাব সময় মতো দেওয়া হবে। আরামবাগের গোঘাটে দলীয় কর্মী গণেশ রায়ের মৃত্যুর ঘটনায় রাজ্যের পুর মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন,
আরামবাগে দলীয় কর্মীর মৃত্যু নিয়ে যে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিম দিচ্ছেন ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে, কারণ মানসিক অবসাদে যদি বিজেপি নেতা কর্মীরা ভোগেন তাহলে তো রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও তো একই অসুখে ভুগছেন।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সাবধান বাণী দিয়ে দুর্গাপুরের চন্ডিদাসে চায় পে চর্চাতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু হুঁশিয়ারি দিয়ে বলেন এখনই সতর্ক হয়ে যান নচেৎ একুশের নির্বাচনে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপি ক্ষমতায় এসে সব হিসেব নিকেশ ক্লিয়ার করে দেবে।সোমবার চায় পে চর্চার অনুষ্ঠানে মাস্ক বিতরণ করা হয়, বৃক্ষরোপনের কর্মসূচিতেও অংশ নেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।
Comments
Post a Comment