সামনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক দলীয় কর্মসূচী শুরু করল সিপিআইএম.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=একুশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বুথে বুথে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে কর্মসূচী শুরু করল সিপিআইএম কর্মী সমর্থকরা।

রবিবার থেকে শুরু হল এই বুথ ভিত্তিক প্রচার কর্মসূচী. এইদিন সগরভাঙার বিভিন্ন প্রান্ত ঘুরে একটি পদযাত্রা রাইডাঙ্গায় যায়. দলের নেতা সিদ্ধার্থ বসু জানান, শহর দুর্গাপুরের বেহাল অবস্থার পাশাপাশি দলেরকেন্দ্রীয় নেতৃত্বকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মামলায় এই ইস্যুতে পদযাত্রা করা হল বিভিন্ন প্রান্তে।

সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ কেন্দ্র ও রাজ্য দুই সরকার মানুষের সাথে প্রতারণা করেছে, ভুল ভ্রান্তির যাবতীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে পঙ্কজ বাবু জানিয়েছেন। এইদিনের কর্মসূচীতে দলের বিভিন্ন নেতারা অংশ নিয়েছিলেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।