দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর থেকে মিলল পাইথন সাপ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সরকারী হাসপাতাল চত্বর থেকে মিলল ছয় ফুট মাপের পাইথন সাপ। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভেতর ব্লাড ব্যাঙ্কের সামনের জঙ্গল থেকে এই পাইথন সাপকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়।

রবিবার সকালে জঙ্গল পরিষ্কার করার সময় এই সাপটিকে দেখতে পায় সাফাই কর্মীরা। এরপর খবর পৌঁছোয় বন দফতরে। পশু প্রেমী দেবাশীষ মজুমদার এরপর পাইথন সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়।

লক ডাউনের নিস্তব্ধতার জন্য কাঁকসার মলানদীঘি ও পানাগড় গ্রাম থেকে পাইথন সাপ উদ্ধার করেছিল বন দফতর। শনিবার সকালে দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন কল্পতরু কলোনী থেকে আহত অবস্থায় একটি সজারুকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

এরই মাঝে রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভেতর থেকে পাইথন সাপটিকে উদ্ধার করলো বন দফতর।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।