উচ্চক্ষমতা বিদ্যুৎবাহী তারের সাথে গাছের সংস্পর্শে পরপর বিস্ফোরণ আতঙ্কে এলাকাবাসী ঘটনাস্থলে পুলিশ।উত্তেজনা দুর্গাপুরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর-মাটির তলা থেকে আসছে বিকট বিস্ফোরণের শব্দ,পুরছে গাছ আর বিকট ঐ শব্দে নরম মাটিতে ধরছে ফাটল।দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অধীন বি.ও.জি.এল টাউন শিপের ঠিক বিপরিতে থাকা রাস্তার ধারে এমন এক ঘটনায় ব্যাপক আতঙ্কে এলাকার মানুষ।
স্থানীয় সব্জি চাষিদের বক্তব্য মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রথম বিকট শব্দ তারা পান,পুড়ে যায় গাছ,মাটিতে ধরে ফাটল।
এই ঘটনার আতঙ্ক কাটতে না কাটতে ফের বুধবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে পরপর দুই বার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা,পুড়ে যায় সব্জি মাঠের বেশ কিছু গাছ।আতঙ্কিত সব্জি চাষিরা এরপর কর্তব্যরত সিভিক পুলিশ কর্মীদের সবকিছু জানায়।সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ,পুরো এলাকা ঘূরে দেখে পুলিশ। অতি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের নিচে রয়েছে একটি গাছ আর সেই গাছের কোন অংশ যখনি

বিদ্যুৎবাহী তারে লাগছে তখনি হচ্ছে বিকট শব্দ আর আগুনের ঝলখানি। পুলিশ সাথে সাথে খবর দেয় বিদ্যুৎ কর্মীদের, তারা এসে সামাল দেয় সব।
Comments
Post a Comment