সুশান্ত হত্যা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগাচ্ছে বিজেপি, প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ কর্মসূচী কংগ্রেসের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=সুশান্ত হত্যা ইস্যু এবার রাজনীতির রণাঙ্গণে। প্রকৃত ঘটনা লুকিয়ে রেখে শুধুমাত্র স্বার্থসিদ্ধির উদেশ্যে সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিয়ে কাজে লাগাচ্ছে মোদী সরকার।
এই অভিযোগ এনে শহর দুর্গাপুরে প্রতিবাদ সভা করল কংগ্রেস।দলের এ. আই. সি. সি সদস্য দেবেশ চক্রবর্তী দাবী করেন, রিয়া চক্রবর্তী অন্যায় করে থাকলে শাস্তি হোক কিন্তু সাথে যারা জড়িত তাদেরও সামনে আনা হোক।

অভিযুক্ত রিয়া চক্রবর্তীর সাথে তুলনা করে বাংলার নারীদের যেভাবে সোশ্যাল মিডিয়ায় অপমান করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন,এই অন্যায় বন্ধ হোক, সামনে আনা হোক আসল সত্যি শাস্তি পাক রিযার সাথে জড়িত আরো অপরাধীরা। যদি এইভাবে প্রতিনিয়ত পরিকল্পিতভাবে শুধু বাংলার নারীকে অপমান করা হয় তাহলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কর্মসূচী নেবে কংগ্রেস এই হুঁশিয়ারিও দিয়ে রাখেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী।
Comments
Post a Comment