মহকুমা প্রশাসনকে সাথে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ অভিযান চালালো দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-করোনা সংক্রমণ এড়াতে রাজ্যে দফায় দফায় চলছে লক ডাউন।কোভিড চেন ভাঙতে সরকার জারি করেছে সামাজিক দুরুত্বের বিধি নিষেধ সহ আরো বেশ কিছু নিয়মকানুন।শুক্রবার রাজ্যে ফের লকডাউন।এর আগে বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের বেনাচিতি বাজারের বিভিন্ন প্রান্তে আসানসোল দুর্গাপুরের পুলিসের পদস্থ আধিকারিকরা  দুর্গাপুরের মহকুমা প্রশাসনকে সাথে নিয়ে অভিযান শুরু করে।
এইদিন এই অভিযানে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি পূর্ব স্বপন দত্ত সহ দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।আসানসোল দুর্গাপুর পুলিসের এসিপি পূর্ব স্বপন দত্ত জানান ,বাজারে মাস্ক না পরেই অনেকে চলে আসছেন ,মানছেন না সামাজিক দূরত্বের বিধি ,আর এইগুলি আমরা আজ ঘুরে দেখলাম ,আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।ধারাবাহিক এই অভিযান চালিয়ে যাওয়া হবে বলে আসানসোল দুর্গাপুর পুলিসের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন ।

Comments

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।