বিরোধীদের সুরে দূর্গাপুর নগর নিগমে পুনর্নিবাচন দাবী করলেন এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পল্লব রঞ্জন নাগ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমে পুনর্নিবাচনের দাবী রাজ্যের শাসক দলের এক নেতার। বিরোধীদের সুরে প্রতিবাদী এই কণ্ঠ নগর নিগমের প্রাক্তন পুরপিতা তথা দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পল্লব রঞ্জন নাগের গলায়। অন্তরালে থেকে নয় সাহস থাকলে সামনের সারিতে এসে নেতৃত্বের অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, আর সাথে দলের সব পদ আর দুর্গাপুর নগর পদ থেকে পদত্যাগ করে ফের মানুষের কাছে যান, নিন তাদের রায়, দাবী তুলুন পুনর্নিবাচনের,সহকর্মীকে উপদেশ দিলেন নগর নিগমের প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগ।

উল্লেখ্য গত রবিবার ঘরোয়া এক কর্মী সভায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের ভোট পর্ব নিয়ে দলীয় নেতৃত্বের প্রতি বিষোদ্গার করেন,বিস্ফোরক এক মন্তব্যে চন্দ্রশেখর বাবু বলেন, আজ দলীয় নেতৃত্বের জন্য দুর্গাপুরের মানুষের কাছে মুখ দেখাতে পারছিনা, সব ওয়ার্ডেই আমরা, মূল্যায়ণের কোনো সুযোগ নেই,যে বোতলে এক লিটার জল ঢোকার কথা সেই বোতলে ক্ষমতার লোভে বলীয়ান হয়ে ১.৫লিটার জল জোর করে ঢোকানো হয়েছে আর এর ফলে আজ দলে ভালো মন্দ মানুষের কোনো ক্লাস নেই সব মিলে মিশে একাকার হয়ে গেছে,

আর আমাদের তো আর ক্লাসই নেই কার্যতঃ করে কম্মে খাওয়ার জায়গা হিসেবে কিছু দুর্নীতিপরায়ণ মানুষ দলকে ব্যবহার করছেন বলে চন্দ্রশেখর বাবু জানান। এর উত্তরে আজ দলের সহকর্মীকে কটাক্ষের সুরে তৃণমূল যুব কংগ্রেসের দুর্গাপুরের এক নম্বর ব্লকের সহ সভাপতি পল্লব রঞ্জন নাগ প্রশ্ন করেন,কেন এই ভুলের বোধগম্য হতে সাড়ে তিন বছর লেগে গেল চন্দ্রশেখর বাবুর, প্রবাদের রেশ টেনে পল্লব বাবু বলেন “বৃক্ষ তোমার নাম কি,ফলেন পরিচয় “তাই সাহস থাকলে সমস্ত পদ থেকে পদত্যাগ করে ফের স্বচ্ছভাবে মানুষের কাছে যান তাদের রায় নিন,মানুষ চাইলে ক্ষমতায় আসবেন,না চাইলে নিঃশব্দে সরে যাবেন,কিন্তু শুধু মুখে বলে কোনো লাভ নেই,কারণ মানুষ সবটাই নাটক মনে করছেন।

এইদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরের এই কোন্দল নিয়ে বিরোধীরা রাজনীতির ময়দানে নামলেন , সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরের নেতৃত্ব, দুর্গাপুর নগর নিগমের ভোট নিয়ে আমরা যে ভোট লুঠের অভিযোগ করেছিলাম তাতে সিলমোহর দিল খোদ রাজ্যের শাসক দলের নেতৃত্ব, 

এবার মানুষ বিচার করবে কে ঠিক কে ভুল, সাহস থাকলে পদত্যাগ করে ফের দুর্গাপুর নিগমের ভোটে চলুন আমরাও তৈরী,মানুষ যে রায় দেবে সব দল তাই মাথা পেতে নেবে।

একই প্রতিক্রিয়া দিলেন বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, অভিজিৎ বাবু বলেন, মুখে না বলে ফের দুর্গাপুর নিগমের ভোট হোক, সুষ্ঠু নির্বাচনে প্রমান হয়ে যাবে মানুষ কাদের সাথে আছে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে এই শহরের ক্ষেত্রে দুর্গাপুরের নগর নিগমের নির্বাচন একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে, রাজনৈতিক মহলের মতে এতদিন বিরোধীরা ভোট লুঠের অভিযোগে শহরের বুকে মিটিং মিছিল করেছে, করেছে কালা দিবস,

এবার খোদ তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরের নেতৃত্ব ভোট লুঠের একই অভিযোগে দলের নেতৃত্বকে তুলোধোনা করায় কার্যতঃ বিরোধীদের এত দিনের চিৎকার চেঁচামেচিতে সিলমোহর দিয়ে দিল  রাজ্যের শাসক দলের নেতৃত্ব এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল মহল।  শুদ্ধিকরণের এই কথা আর নেতৃত্বের প্রতি বিষোদ্গার,বিস্ফোরক মন্তব্য কিংবা মন্তব্য পাল্টা মন্তব্য, ভুল শুধরে একুশের নির্বাচনের আগে শহরবাসীর মন জয়ে এ কি  নুতন কোনো সমীকরনের ইঙ্গিত, না কৌশলী রণনীতি, দেখার বিষয় এখন সেটাই.এই ক্ষোভ বিক্ষোভ সামলে দুর্গাপুরের দুটি আসন পুনুরুদ্ধারের ক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের কৌশল কি হয় সেই দিকেই তাকিয়ে রাজনৌতিক মহল, আর এর উত্তর হয়তো সময় দেবে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।