আহত অবস্থায় পড়ে থাকা একটি সজারু উদ্ধার হলো দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-ব্যাবধান মাত্র দুই মাসের দুর্গাপুর স্টেশন সংলগ্ন গামন ব্রীজ সংলগ্ন কল্পতরু কলোনীর রেল লাইনের ধার থেকে মিললো একটি সজারু,

যার ইংরাজী নাম পড়কুপাইন।শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কোকওভেন থানার অন্তর্গত কল্পতরু কলোনীর বাসিন্দারা প্রথম আহত অবস্থায় একটি সজারুকে পরে থাকতে দেখে পশুপ্রেমী দেবাশীষ মজুমদারকে ডেকে পাঠান,

খবর দেওয়া হয় দুর্গাপুরের বন দফতরে।ঘটনাস্থল থেকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকা ঐ সজারুটিকে উদ্ধার করে দুর্গাপুর বন দফতরে নিয়ে আসেন।সাতই জুলাই দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল গেট এলাকা থেকে একটি সজারুকে উদ্ধার করেছিল দুর্গাপুর বন দফতরের কর্মীরা।

পশু প্রেমী দেবাশীষ মজুমদার জানান ,শনিবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে তিনি তড়িঘড়ি দুর্গাপুর স্টেশন সংলগ্ন কল্পতরু কলোনীতে পৌঁছন,সেখান থেকে আহত সজারুটিকে উদ্ধার করে বন দফতরে নিয়ে আসেন।

দুর্গাপুর সমাজভিত্তিক বন সৃজন দফতরের আধিকারিক পঞ্চানন রক্ষিত জানিয়েছেন,সজারুটির পায়ে ও মাথায় আঘাত রয়েছে ,এই লকডাউনে নিস্তব্ধতার জন্য লোকালয়ে এদের অবাধ বিচরণ বেড়েছে বলে পঞ্চাননবাবু জানিয়েছেন,খুব তাড়াতাড়ি সুস্থ করে সজারুটিকে ফের জঙ্গলে তার স্বাভাবিক জীবনে ছেড়ে দেওয়া হবে বলে দুর্গাপুর সমাজভিত্তিক বন সৃজন দফতরের আধিকারিক পঞ্চানন রক্ষিত জানিয়েছেন।এই সজারু যার ইংৰাজী নাম পড়কুপাইন মূলতঃ রাতের অন্ধকারে শিকারের খোঁজে বেরোয়,

আত্মরক্ষার জন্য এদের শরীরে থাকা বিশেষ কাঁটা অত্যন্ত ভয়ঙ্কর বলে পশু প্রেমী দেবাশীষ মজুমদার জানিয়েছেন।এইদিকে শনিবার সাতসকালে দুর্গাপুরে এই সজারুকে দেখতে প্রচুর কৌতুহলী মানুষের ভিড় জমে যায় ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।