করোনা মুক্ত বিশ্ব গড়তে তিন করোনা যোদ্ধাকে প্লাজমা দানে উৎসাহিত করে রক্তদান শিবির করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=করোনা আবহে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ কাজ করেছে। মারণ ভাইরাসের সংক্রমণ হতে পারে এই কথা জেনেও পুলিশ লকডাউনে সাধারণ মানুষকে ঘরে পাঠিয়েছে।
অনেক পুলিশ কর্মী এই ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে সংক্রমিতও হয়েছেন। এবার সেই পুলিশ কর্মী করোনা যুদ্ধে জয়ী তিন যোদ্ধাকে নিয়ে রক্তদান শিবির করল।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটিপিএস ফাঁড়ির উদ্যোগে করোনা মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে রক্তদান শিবির হয়ে গেল ফাঁড়ি চত্বরে। আর এই রক্তদান শিবিরে তিন করোনা যোদ্ধা প্লাজমা দান করলেন যাতে করে কোনো সংক্রমিত রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
পুলিশের এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিল দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম। প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদাতা এইদিন রক্তদান করেন।
রক্তদাতাদের মধ্যে যেমন পুলিশ কর্মীরা ছিলেন ঠিক তেমনি ছিলেন সিভিক পুলিশ কর্মীরাও। মহিলা সিভিক পুলিশ কর্মীরাও রক্তদান করলেন এই শিবিরে।
আসানসোল দুর্গাপুর পুলিশের এ. সি. পি পূর্ব স্বপন দত্ত, সি. আই(এ)অর্ঘ্য মন্ডল, ডিটিপিএস ফাঁড়ির আধিকারিক প্রসেনজিৎ মন্ডল,ও দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি কবি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ।
ডিটিপিএস ফাঁড়ির আধিকারিক প্রসেনজিৎ রায় জানিয়েছেন,খুব কম সময়ের মধ্যে আমরা কোভিড জয়ী তিন করোনা যোদ্ধাকে প্লাজমা দানে উৎসাহিত করতে পেরেছি,
ইচ্ছে আছে সামনের দিনে এই ধরণের সামাজিক দায়বদ্ধতার কাজ আমরা চালিয়ে যাব,যাতে করে সাধারণ মানুষের পাশে থেকে পুলিশ তার নিজের কাজ করতে পারি।
Comments
Post a Comment