রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, দুর্গাপুরে গ্রেপ্তার চার.

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে গ্রেপ্তার চার.

দুর্গাপুরের নিউটাউনশীপ থানার পুলিশ  নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা লাভলী রায়ের অভিযোগ পেয়ে সুবীর পোদ্দার, সঞ্জয় দাস, অভিরাম বিশ্বাস ও শ্রীমন্ত দাস নামে চারজনকে গ্রেপ্তার করে.

পুরমাতা লাভলী রায়ের অভিযোগ, সোমবার বিকেল চারটে নাগাদ সুবীর পোদ্দারের ফেইসবুক প্রোফাইল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য পোস্ট আপলোড করে, এরপরই সেই পোস্ট দেখে আমরা পুলিশকে লিখিত অভিযোগ করি,চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আলাদাভাবে অভিযোগ দায়ের করা হয়েছে. মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্ত চারজনকে তোলা হয়.

দুর্গাপুর নগর নিগমের পুরমাতা লাভলী রায়ের অভিযোগ, অভিযুক্ত চার জনই বিজেপি কর্মী, এই নোংরা রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা সম্ভব নয়, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা মানে রাজ্যের নারী সমাজকে অপমান করা.এইদিকে বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অভিজিৎ দত্ত জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা দল কোনোভাবেই সমর্থন করে না,

তবে মুখ্যমন্ত্রীকে নিয়ে পুলিশ যতটা সক্রিয় ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রীকে নিয়েও যদি কেউ কোনো কুরুচিকর মন্তব্য করে তাহলে সেই ক্ষেত্রেও পুলিশও  নিরপেক্ষ ভূমিকা নিক.

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।